টেস্টের প্রথম দিনে টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রতিপক্ষকে ২১৭ রানে অলআউট করলে সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়াই স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজ কি একটু বেশিই সন্তুষ্টি নিয়ে মাঠ ছেড়েছিল? ব্যাটিংয়ে কি সে কারণে মনঃসংযোগটা ছিল না? কিংস্টন টেস্টে প্রথম দিন শেষে এ প্রশ্নগুলো উঠতে পারে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনেও পাকিস্তান অলআউট হওয়ার পর মাত্র শুধু ৪ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ আব্বাসের করা তৃতীয় ওভারে পরপর দুই বলেই কাইরন পাওয়েল ও এনক্রুমা বোনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। কোনো রান করতে না পারা পাওয়েলকে দ্বিতীয় স্লিপে ক্যাচে পরিণত করেন আব্বাস। পরের বলে বোনারকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন। রোস্টন চেজ ও ক্রেগ ব্রাফেট অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। ব্যাটিংয়ে ভালো করতে পারেনি পাকিস্তান ব্যাটিংয়ে ভালো করতে পারেনি পাকিস্তানছবি: এএফপি আব্বাসের মতো ওয়েস্ট ইন্ডিজের পেসাররাও তাঁদের অধিনায়ক ক্রেগ ব্রাফেটের ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন। পাকিস্তানের ৯ উইকেট ভাগ করে নেন স্বাগতিক পেসাররা। ৭০ রানে ৩ উইকেট নেন জ্যাডেন ...